জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা ও বিজয় সমাবেশ
- Update Time : ১০:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আগামী ২০ জানুয়ারীর সম্মেলনকে সফল করার লক্ষ্যে উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিনিধি সভা ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার বিকেলে স্হানীয় নয়াবন্দর বাজারে ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহবায়ক হোসাইন আহমদ টিটুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব শেখ মামুন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, স্হানীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক নয়া বন্দর বাজার সেক্রেটারী আব্দুল কুদ্দুছ ও আওয়ামীলীগ নেতা রানা মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। সমাবেশে কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাঈম আহমদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছাদেকুর রহমান ছাদ, ডা. সিদ্দিকুর রহমান, হাজী আকমল হোসেন, সৈয়দ তানিন আহমদ,আনোয়ার কোরেশী, জয়নুল আহমদ কোরেশী, সেলিম মিয়া, মকছুদুল হক, জাহাঙ্গীর আলম ,জহুর মিয়া, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা সাহিন মিয়া সুমন, তামিম আহমদ, রায়হান তালুকদার প্রমুখ।




























