০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আনিসুর রহমান তুতির মা আর নেই
- Update Time : ০৩:৫৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলককলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের সমাজসেবক আনিসুর রহমান তুতির মাতা আর নেই।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে আনিসুর রহমান তুতির মা সালেতুন নেছা (৭০) নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।
বিকেলে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে-আনিসুর রহমান তুতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাবের পক্ষে প্রেসকাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।



























