০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আনসার ও ভিডিপি সমাবেশের অর্থ আত্মসাতের অভিযোগ

  • Update Time : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো: আব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আনসার ও ভিডিপি সমাবেশের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এম এ আলীর বিরোদ্ধে। অভিযোগে জানাযায়, সমাবেশে ২০০ জন আনসার ও ভিডিপি উপস্থিত করে প্রত্যেককে টিএ ও ডি এ বাবত ২৯০ টাকা দেওয়ার কথা। কিন্তু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এম এ আলী ২০০ জনের পরিবর্তে ১৬০ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত করে সমাবেশ করেন। ৪০ জন আনসার ভিডিপির টিএ ডিএ বাবত ১১৬০০ টাকা আত্মসাৎ করেন।এতে করে বাদ পড়া আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাছাড়া ও অতিথিদের আপ্যায়ন ও আনসার ভিডিপি সদস্যদের উপহার সামগ্রী বাবত বরাদ্দকৃত টাকা থেকে ও অর্ধেককের বেশী টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলপতি জানান, উপজেলা কমান্ডার এম.এ আলী আমাদের কে ১৬০ জন সদস্য উপস্থিত করার নির্দেশ দেন, তাহার কথা মত আমরা ১৬০ জন সদস্য উপস্থিত হয়ে সমাবেশ করেছি। ১৬০ জন সদস্যর হাতে ২৯০ টাকা তুলে দেন জেলা মনিটরিং অফিসার মনির হোসেন। আনসার ও ভিডিপির সমাবেশেরে অর্থ লুটের বিষয় জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার এম. এ আলী ১৬০ জন আনসার ‍ও ভিডিপি সদস্য সমাবেশে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, বাকী টাকা বিভিন্ন খাতে খরচ করেছি। সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যাট মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, এ ব্যাপারে উপজেলা কমান্ডার ভাল জানেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আনসার ও ভিডিপি সমাবেশের অর্থ আত্মসাতের অভিযোগ

Update Time : ০৫:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮