জগন্নাথপুরে আজিম শাহ চিশতির ইফতার মাহফিল
- Update Time : ০৫:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আজিম শাহ আল চিশতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে আজিম শাহ আল চিশতির বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাওলানা মফিজ উদ্দিন, মুফতি হোসাইন আহমদ, ক্বারী আমিনুর রহমান, ক্বারী হোসাইন কবির, আবুল কালাম আজাদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সমাজকর্মী ডা. হাবিব, ইমরান আহমদ, আবুল হোসেন, দিলদার আলী, মইনুল কালাম রানা, আলী হোসেন, হাফিজ আলী, শাহ কবির মিয়া, আবু খালেদ, মুহিবুর রহমান, বাউল গোপেশ পাল, জসিম উদ্দিন, ছাইম আলী, জাকির মিয়া, দিদার হোসেন, সুলেমান মিয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা আজিম শাহ আল চিশতির ভক্তবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন আজিম শাহ আল চিশতি।



























