০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অারশ অালী স্মৃতি পরিষদের উদ্যােগে দরিদ্র পরিবারের মধ্যে ৩০টি ছাগল বিতরণ
- Update Time : ০১:১৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মধ্যে অারশ অালী স্মৃতি পরিষদের উদ্যােগে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের অার্থ সামাজিক সংগঠন আরশ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে ২১ জুন বৃহস্পতিবার দরিদ্র পরিবারের মধ্যে ৩০টি ছাগল বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষথেকে।
অার্থ সামাজিক সংগঠন আরশ আলী স্মৃতি পরিষদের সদস্য ইছরাক আলীর ছেলে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মো. দিলোয়ার হুসেনের অর্থায়ানে ছাগল বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মঞ্জুরুল আমিন দোয়েল, আরশ আলী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক বিশিষ্ট মানবাধিকার কর্মী মাহবুব হোসেন, এম এ রহিম, সমাজ সেবক আমির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল অামিন সাহেদ, ব্যবসায়ী অালী সামাদ, সমাজকর্মী আবু হোসেন প্রমুখ।



























