জগন্নাথপুরে অানন্দ মিছিল ও মিষ্টি বিতরণ : কোয়াটার ফাইনালে ব্রাজিল
- Update Time : ১০:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: কোয়াটার ফাইনালে ব্রাজিল সেই অানন্দে সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রাজিলের সমর্থকদের অানন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে জোরে শুরে।
রাশিয়া বিশ্বকাপ ২০১৮এ গ্রুফ পর্ব শেষ করে এবার নক আউট পর্ব। এই পর্বে যে দল হারবে নিশ্চিত হয়ে যাবে বাড়ি যাওয়ার টিকেট। বাচা মরার সংগ্রামে কঠিন এক সমিকরণ মাথায় নিয়ে নক আউট পর্বে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে দেখা প্রতিপক্ষ মেক্সিকোর।
বাংলাদেশ সময় রাত আট টায় শুরু হয় কোয়াটার ফাইনালে উঠার লড়াই। উভয় দিকে আক্রমণ পাল্টা আক্রমণ কেউ থেকে কেউ কম নয়। গোল ছাড়াই প্রথম আর্ধের খেলা শেষ করে উভয় দল। খেলার দ্বিতীয় আর্ধের শুরুতেই উইলিয়ামের দেওয়া দুর্দান্ত এক পাসে বল মেক্সিকোর জালে ঝড়িয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেন নেইমার।
জগন্নাথপুরে সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ উল্লাস। খেলার শেষ প্রান্তে ৮৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে সেরা আটে যাওয়ার টিকিট নিশ্চিত করে ব্রাজিল। সমর্থকরা শুরু করেন আনন্দ উল্লাস। জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় সমর্থকরা শুরু করেন বিজয়ের উল্লাস।


























