০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অাজ বৃষ্টিমুক্ত, আকাশ মোটামোটি পরিস্কার

  • Update Time : ০৩:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বৃষ্টি আতংকে যারা ভূগছেন, তাদের জন্য সুসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ সাইদ আহমেদ জানিয়েছেন, আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি হয়ও, তা হবে খুবই অল্প। অাজ বৃহস্পতিবার থেকে জগন্নাথপুর উপজেলার আকাশ মোটামোটি পরিস্কার। মেঘের আনাগোনা থাকলেও আছে রোদের যাওয়া আসাও।
রাস্তাগুলোতে চিরচেনা পরিবেশ ফিরতে শুরু করছে। মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও অনেকটা বেড়েছে। গত প্রায় ৮/৯ দিনে জগন্নাথপুর উপজেলায় প্রচুর বৃষ্টিপাতে জনজীবনে মারাত্মক অচলাবস্থা চলছিলো। তবে স্থবির অবস্থাটা কাটতে শুরু করেছে। টানা বৃষ্টি কমতে শুরু করেছে।
গতকাল বুধবার সারাদিন জগন্নাথপুর উপজেলায় ছিল বৃষ্টি। সাইদ আহমেদ আরও জানিয়েছেন, আজ কাল ও পরশু বৃষ্টিপাত হতে পারে, তবে তার পরিমাণ হবে খুবই অল্প। উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলায় গত একসপ্তাহ ধরে চলছিলো রিতিমতো বৈরি বসন্ত। চৈত্রের শেষ দিকে এমন বৃষ্টিপাত আগে কখনও দেখেননি কেউ। অকাল বৃষ্টি আর পাহাড়ী ঢলে জগন্নাথপুর- সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরোধান পানির নিচে তলিয়ে গেছে। এনিয়ে বোরোচাষীদের মধ্যে চলছে হাহাকার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অাজ বৃষ্টিমুক্ত, আকাশ মোটামোটি পরিস্কার

Update Time : ০৩:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭