জগন্নাথপুরে অস্ত্রসহ ১ ও জুয়া খেলার দায়ে ১৩ জন গ্রেফতার
- Update Time : ০২:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্র সহ ১ ও জুয়া খেলার দায়ে ১৩ সহ মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান ও এসআই কবির উদ্দিন সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলিসহ মনির হোসেন নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেন। সে স্থানীয় কাদিপুর গ্রামের মৃত আবদুল গণির ছেলে।
এছাড়া সাদিপুর গ্রামে পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার দায়ে জগদিশপুর গ্রামের শিবলু মিয়া, সিরাজ মিয়া, ছমির উদ্দিন, সালাতুর রহমান, জামাল মিয়া, সাদিপুর গ্রামের আশরাফ, আজাদ মিয়া, সাজ্জাদ মিয়া, রউফ মিয়া, কবির মিয়া, নাদামপুর গ্রামের হুসন মিয়া ও ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামের সোহেল মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



























