জগন্নাথপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: মদ, জুয়া, গাঁজা, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরণের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে সর্বস্তরের জনসাধারণ এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
২০অাগস্ট রোববার দুপুরে পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি মো. আফছর উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিল তাজিবুর রহমান, মহিলা কাউন্সিলর মিনা রানী পাল, জগন্নাথপুর মানবাধিকার ইউনিটির সহসভাপতি কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, প্রগতি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কবির আহমদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তাগণ অবিলম্বে মদ, জুয়াসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার দাবী জানান। এ সময় আয়োজকদের সাথে একাত্মতা প্রকাশ করে জগন্নাথপুর থানার এস.আই কবির উদ্দিন ও এস.আই হাবিবুর রহমান অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন।



























