জগন্নাথপুরে অসহায় ও নিম্নআয়ের তিন শতাধিক পরিবারে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ১০:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের তিন শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল উপ-স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে সংগঠনের উদ্যোগে ও অর্থায়নে আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের প্রেসিডেন্সিয়াল মেম্বার শেখ ফারুক আহমদের সভাপতিত্বে সমাজসেবক জিয়াউল হক জিয়া ও আবু তাহের কাচন’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি হাজি কাঁচা মিয়া, সুনু মিয়া, সমাজসেবক আবু তাহিদ, বাবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুস সালাম মোরাদাবাদী, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন রুয়েল, আব্দুল গফফার, সমাজকর্মী কয়ছর মিয়া, সমাজকর্মী শাহীন তালুকদার, আশ্বাদুর রহমান, শিপন মিয়া, আলাল হক, এলাইস মিয়া, কমলা মিয়া, আইন উদ্দিন, আব্দুল বারিক, ছাত্রনেতা জংগীনুর জীবন, মকবুল হোসেন, আব্দুস সাত্তার, মোয়াজ তালুকদার, মোহাম্মদ রাহিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি ছালিক মিয়া। বক্তারা সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, কিছুদিন পূর্বে এই সংগঠনটি ইউনিয়নের ১১টি গ্রামের ১৫০টি পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার দিয়েছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও তিন শতাধিক পরিবারে জনপ্রতি প্রায় ২০ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কয়েকজন গ্রামবাসী জানান, প্রবাসীরা যুক্তরাজ্যে অবস্থান করলেও তারা সবসময় গ্রামের মানুষের খোঁজখবর রাখেন এবং নিয়মিত আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়ান। তাদের এই ভালোবাসা ও সহমর্মিতার উত্তম প্রতিদান মহান আল্লাহ নিশ্চয়ই দান করবেন। উল্লেখ্য, সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের একটি সামাজিক সংগঠন। গত প্রায় পাঁচ বছর ধরে সংগঠনটি স্বাস্থ্যসেবা, শিক্ষা উন্নয়ন এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধারাবাহিক এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ধীরে ধীরে মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছে।




























