জগন্নাথপুরের সৈয়দপুরে মদীনাতুন নূর আল খাইরিয়ার পুস্তক বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৩:৩৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অার্থ সামাজিক সংগঠন মদীনাতুন নূর আল খাইরিয়ার পুস্তক বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলার সৈয়দপুর বাজার চৌধুরী মার্কেট জমিয়ত কার্যালয়ে মদীনাতুন নূর আল খাইরিয়ার পুস্তক বিতরণী অনুষ্ঠান প্রবীণ অালেমেদ্বীন হযরত মাওলানা সৈয়দ আব্দুর নূরের সভাপতিত্বে ও মাওলানা আমিনুল ইসলাম রাজু’র পরিচালনায় অনুষ্ঠিত পুস্তক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া সৈয়দপুরের প্রবীণ মুহাদ্দিস হযরত
মাওলানা লুৎফুর রহমান নবীগঞ্জী, জামিয়া সৈয়দপুরের মুহাদ্দিস মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমী। মদীনাতুন নূর আল খাইরিয়ার পুস্তক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আখতার হোসাইন, মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা হামিদুল হক রাহমানী, মাওলানা ফারুক আহমদ হানাফি, মাওলানা শাহনেওয়াজ কাসেমী, মাওলানা হাফিজ মনসরুল হাসান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শেখ বিলাল আহমদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মাওলানা হাফিজ মিজানুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা শামসুজ্জামান আহমদ, হাফিজ গিয়াস উদ্দিন (আস্তমা), মাওলানা নাসির আহমদ তালুকদার, মাওলানা আব্দুল কাহহার, হাফিজ আতিকুর রহমান, হাফিজ মঈনুল ইসলাম, হাফিজ মুজাহিদুল ইসলাম, হাফিজ মহি উদ্দিন, হাফিজ নাহিদ হাসান, মৌলভী আরিফুল ইসলাম, মৌলভী উবায়দুল্লাহ, মৌলভী, আবুল কাসেম, মৌলভী সাদিক আহমদ, মৌলভী নাসির আহমদ, মুহাম্মদ আশিকুল ইসলাম, মুহাম্মদ ইব্ররাহিম তালুকদার,
মুহাম্মদ ফয়সাল আহমদ প্রমুখ। সংগঠনের উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুর নূরের দোআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।




























