জগন্নাথপুরের সৈয়দপুরে কান্না বন্ধ হচ্ছেনা
- Update Time : ০৮:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আক্ষরিক অর্থে চমৎকার মর্যাদাপুর্ণ অথচ প্রায়োগির ব্যবস্হাপনায় এক সাগর হতাশামাখা একটুকরো কষ্টের গলিত কয়েকটি ফোটার বাহ্যিক পরিচয় “রাহমাতুল্লাহি আলাইহি”তার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক-এর চেয়ে ভালো হিতাকাঙ্খীতার সংলাপ আর কিছু থাকতে পারেনা। কিন্তু বাক্যটির মধ্যে বিষাদের এক করুণ সুর। সৈয়দপুর জামেয়া সেই রাহঃ এর করুণ সুরে এতিম।
ছয় মাস আগে মুহতামিম হযরত মাওলানা হাফেজ সৈয়দ মুতিউর রহমান ইন্তেকাল করেন আজ ১জুলাই শনিবার নাজিম সাহেব হযরত হাফেজ মাওলানা শায়েখ সৈয়দ ফুজায়েল অাহমদ রাহঃ নামে সুনামগঞ্জের জগন্নাথপুরের উলামায়ে কেরামের গ্রাম সৈয়দপুরে নায়বি নবী ও সাধারন জনগনের চোখের পানি যেন বন্ধ হচ্ছে না।

হযরত মাওলানা শায়েখ সৈয়দ ফুজায়েল আহমদের পরিবারের সাথে সুনামগঞ্জের শ্রেষ্ট টাইটেল মাদ্রাসা সৈয়দপুরের নাম জরিত।
উনার দাদা খলিফায়ে মাদানি হযরত আব্দুল খালিক রহঃ উনার বাড়িতে সৈয়দপুর জামেয়া প্রতিষ্টা করেন।
উনার পিতা হযরত আবু সাইদ রহঃ এই মাদ্রাসার মুহতামিম ছিলেন।
এবং হযরত ফুজায়েল আহমদ নাজিমে তালিমাত থাকা অবস্হায় আজ ১জুলাই শনিবার সকাল ৯টা ৫০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বাদ আসর মাদ্রাসা মাটে জানাজা ছিল লোকেলোকারণ্য। আল্লাহ হযরতকে জান্নাতের সর্বউচ্চ মোকাম দান করুন।





























