জগন্নাথপুরের কৃতি সন্তান ইউকে জমিয়তের যুগ্ম-মহাসচিব অাব্দুল কায়ুইম কামালীকে সংবর্ধনা
- Update Time : ০৪:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউকে জমিয়তের যুগ্ম-মহাসচিব কে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বৃহত্তর শাহারপাড়া শাখা এর উদ্যোগে অাযোজিত সংবর্ধনা সভায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের যুগ্ম মহা-সচিব মাওলানা আব্দুল কাইয়ূম কামালীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা সভা ৭ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শাহারপাড়া বাজারে শাহারপাড়া শাহ কামাল মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ অাতিকুর রহমানের সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা অাব্দুর রকিব কামালীর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভার শুরুতে কোরঅানে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্রনেতা জুম্মান কামালী ও স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাহিত্য সম্পাদক মাওলানা ইমরান হোসাইন কামালী।

সংবর্ধনা অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহা-সচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেনন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা অাক্তারুজ্জান তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মাও. তৈয়বুর রহমান চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ সৈয়দ সালিম কাসেমী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য হাফিজ আহমদ ফুযায়েল, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ সোহাইল আহমদ, জমিয়ত নেতা হাফিজ অাব্দুর রশীদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা এরশাদ অাল হাবিব, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ সাঈদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাই, যুবনেতা আলী আহমদ, তামিম আহমদ, নাছির তালুকদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সৈয়দ ফয়জুল হক, সাধারন সম্পাদক মাওলানা লুৎফুর রহমান মুরাদাবাদী, শাহারপাড়া শাহ কামাল মাদ্রাসার মুহতামিম মাওলানা অাব্দুল মুনঈম শাহিন, মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা অায়ুব অালী কামালী, মুতাহিন কামালী মেম্বার, প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন, যুক্তরাজ্য জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মাওলানা অাব্দুল কাইয়ুম কামালী তিনি দেশ ও জাতির কল্যানে দেশে বিদেশে খেদমত করছেন যা সত্যিই প্রশংসনীয়। বক্তারা অারো বলেন, ইসলাম, দেশ ও জাতির সার্থে জমিয়তের হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্হরের জনগনের প্রতি অাহবান জানান।সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির কাছে ফুল দিয়ে বিভিন্ন সংগঠন থেকে প্রায় ২০জন জমিয়তে যোগদান করেন।
সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথি ইউকে জমিয়তের যুগ্ম মহা-সচিব মাওলানা আব্দুল কাইয়ূম কামালীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।




























