১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরের ইসহাকপুরের এক যুবক দুর্বৃত্তদের হামলায় খুন

  • Update Time : ১১:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরের ইসহাকপুর গ্রামের এক যুবক দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন।

সিলেট নগরীর কাজিরবাজার ব্রীজ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ আলী(৩০) নামের এক যুবক খুন হয়েছে।

নিহত আলী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুরের নুর মিয়ার ছেলে। বর্তমানে সে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় বসবাস করতো। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই পলাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজিরবাজার ব্রীজ এলাকায় সে ছুরিকাঘাতে হয়। এরপর তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সীতে নিয়ে আসা হয়।

তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি। কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, নিহতম মোহাম্মদ আলীর বিরুদ্ধে পকেটমারসহ অন্যান্য অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বিরোধে সে খুন হতে পারে বলে তারা ধারণা করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরের ইসহাকপুরের এক যুবক দুর্বৃত্তদের হামলায় খুন

Update Time : ১১:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮