০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগনাথপুরে প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ
- Update Time : ০৯:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৪আগস্ট বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরে পৌর এলাকার নদীতে থাকা নৌকায় গিয়ে বেদে সম্প্রদায়ের ২৬টি দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবন, মুড়ি, চিড়া, মোমবাতি, দিয়াশলাই সহ ৯ পদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আবদুল কাইয়ূম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























