জকিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারন: বখাটে গ্রেপ্তার
- Update Time : ০৪:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে দিনের বেলায় বলাৎকার করে ভিডিও ধারনের অভিযোগে পারভেজ আহমদ (২৭) নামের বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ মার্চ) দুপুরের দিকে জকিগঞ্জ পৌরশহর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুল মুকিতের ছেলে। পারভেজ পেশায় একজন অটোরিক্সা চালক।
জানা যায়, গত ১৬ মার্চ বখাটে পারভেজ মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রকে দিনের বেলায় একটি দোকানের নির্জন কক্ষে নিয়ে বলাৎকার করে ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই মাদরসাছাত্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ওই বখাটে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।




























