০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছয় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

  • Update Time : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় ভুয়া ছয় জনের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে সম্প্রতি গেজেট জারি করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে এই ছয় জনের সনদ বাতিল করা হয়েছে। জামুকার ৪৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।
এদের মধ্যে রয়েছেন- বরিশালের আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম মো. আব্দুল হাওলাদারের ছেলে মো. এমএ ছত্তার হাওলাদার (গেজেট নম্বর-৫৬৪৬, তারিখ ১৫-১১-২০১২), পাবনা সদরের শালগাড়িয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন খাঁনের ছেলে কে এম আশরাফ উজ্জামান (গেজেট নম্বর-২১০৪, তারিখ ২৯-০৪-২০১২) ও গাইবান্ধার সাদুল্যাপুর গ্রামের মৃত হৃষীকেশ সাহার ছেলে গণেশ চন্দ্র সাহা (গেজেট-১৬৫০, তারিখ ১৯-০২-২০১৩)।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলা-হাটের নিমগাছি গ্রামের মৃত আ. হকের ছেলে মো. দেলদার হোসেন (গেজেট-৫১০, তারিখ ২৫-০৮-২০০৫), ফরিদপুরের সদরপুরের চর ডুবাইল গ্রামের মৃত মো. মমিন উদ্দিনের ছেলে এ গফফার মিয়া (যুদ্ধাহত গেজেট-২৭৪, তারিখ ২২-১২-২০০৩) ও ঝালকাঠি সদরের পিপলিতা গ্রামের সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান হোসেনের (গেজেট-৩৯৮, তারিখ ১৭-০৪-২০০৫) সনদ বাতিল করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছয় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

Update Time : ০৫:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭