০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে ভোগান্তি দৌলতদিয়া ঘাটে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

  • Update Time : ০১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ঈদ আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন ৫০ থেকে ৬০ লাখ মানুষ। তিন পথেই (সড়ক, ট্রেন ও লঞ্চ) ভোগান্তি পোহায়ে তারা পৌঁছেছেন গন্তব্যে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষই বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ নাব্যতার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ ঘাট গত এক সপ্তাহ ধরে অচলাবস্থা তৈরি হয়। আর এর চাপ পড়ে দৌলতদিয়া ফেরিঘাটে। তবে আশার কথা শুক্রবার বিকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট স্বাভাবিক হতে শুরু করেছে।
আইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন আজ শনিবার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এ দিকে গতকালও দৌলতদিয়া ফেরিঘাটে ছিল ১০ কিলোটিমার যানজট। কয়েকজন ভুক্তভোগী যাত্রী জানিয়েছেন, দৌলতদিয়ায় তীব্র যানজটের কারণে বেশ কয়েকটি পরিবহনের চালক যশোর – দৌলতদিয়া রুটের বিভিন্ন স্থানে বিভিন্ন অজুহাত দেখিয়ে গাড়ি থামিয়ে বাস ছেড়ে চলে যায়। অন্যদিকে লঞ্চ ও ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে ভোগান্তি দৌলতদিয়া ঘাটে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

Update Time : ০১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭