০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হামলাকারিদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০১:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পুর্বে বিরোধে জের ধরে আ’লীগ নেতা সাবেক মেম্বার আব্দুল আউয়াল দোকান থেকে বাড়িতে যাবার পথে হত্যার অপচেষ্টায় তার উপর অতকিত হামলার ঘটনায় দুই সপ্তাহ ও পুলিশ হামলাকারিদের গ্রেফতার না করায় এলাকাবাসির
উদ্যােগে শুক্রবার বিকালে উপজেলার কালারুকা ইউপির তাজপুর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। হামলাকারিদের গ্রেফতারের দাবীতে কালারুকা ইউপির আ’লীগ নেতা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগের নেতা মামুন আহমদের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ,জালাল উদ্দিন নবাব ,নজরুল ইসলাম,সেলিম মিয়া, রাকিব আলী,আবুল হোসেন গেদা,সেলিম আহমদ,আলা উদ্দিন ,জিয়াউল হক, কামাল আহমদ ,মাসুক মিয়া,আব্দুল জলিল, মসরফ আলী,আবর আলী,আবুল খয়ের ,জিয়াবুল ,দুদু মিয়া, সুনু মিয়া,হারিছ আলী,আব্দুল রাজ্জাক,নুর উদ্দিন ,আলতাবুর রহমানসহ এলাকার গন্যমান্যব্যক্তি।
বক্তারা বলেন গত ২২ আগষ্ট ঈদুল আযহা রাতে তাজপুর থেকে তার দোকান ব্যবসার বেচাকেনা শেষ করে টাকা নিয়ে তার নিজ বাড়িতে যাবার পথে তাজপুর ও বলারপীর পুর রাস্তায় মাসুক মিয়ার বাড়ির পৌছা মাত্র একই ইউপির মামদপুর গ্রামে মনাফ আলীর পুত্র নবীর আহমদ সুজন ও সুহেল আহমদ সাবেক মেম্বার আউয়ালের উপর অতকিত হামলা করে। তারা তাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা করেছেন বলে এলাকাবাসি দাবি করেন । বক্তারা ৭২ ঘন্টা মধ্যে আসামীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন । এ ঘটনায় আব্দুল আউয়াল বাদি হয়ে দুই জনের নামে মামলা করলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।



















