০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত‌কে স্কুলে প্রেম করায় ৬০ হাজার টাকা জ‌রিমানা, ব‌হিষ্কার

  • Update Time : ০৬:৫১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে প্রেম করার অপরা‌ধে বিদ্যালয় থে‌কে ব‌হিষ্কার করা হয়েছে এক ছাত্রীকে। পাশাপাশি প্রে‌মিক-প্রে‌মিকাকে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

উপজেলার কালারুকা ইউ‌পির রামপুর শাহজালাল নিম্ন মাধ্য‌মিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিকন্দরপুর গ্রা‌মে দিনমজুর মউন উ‌দ্দিনের মেয়ে ও ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ড‌লি বেগ‌মের স‌ঙ্গে একই বিদ্যালয়ের ছাত্র মা‌লিপুর গ্রা‌মের আফতর আলীর ছেলে রুহুল আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানাজানি হলে তাদের দুজনকে বিদ্যালয় থে‌কে ব‌হিষ্কার করা হয়। পরে ছাত্রছাত্রীকে ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। বৃহস্প‌তিবার দুপুরে বিদ্যালয়ের অ‌ফিসরুমে ছাত্রছাত্রীর কাছে ৩০ হাজার আদায় করে সা‌লিশ বৈঠক স্থ‌গিত করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক। এ ঘটনা নি‌য়ে উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃ‌ষ্টি হয়।

এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টির এক সদস্য নুর উ‌দ্দিন।

বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক শংকর চন্দ চৌধুরীর সঙ্গে যোগা‌যোগ করা হলে তি‌নি প্রেম নামে একটি ঘটনা তার বিদ্যালয়ে ঘটেছে বলে নি‌শ্চিত করেন।

তবে জ‌রিমানার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি জানান, এলাকাবাসীর বিদ্যালয় মানসম্মান রক্ষা করতে গিয়ে এ জ‌রিমানা করেছেন বিদ্যাল‌য়ের প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌মরু উদ্দিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত‌কে স্কুলে প্রেম করায় ৬০ হাজার টাকা জ‌রিমানা, ব‌হিষ্কার

Update Time : ০৬:৫১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮