ছাতকে সাবেক মেম্বার আউয়ালের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আ’ লীগ নেতা সাবেক মেম্বার আব্দুল আউয়ালের উপর অতকিত হামলার ঘটনায় ৯দিন অতিবাহিত হলে ও এখানো হামলাকারিদের পুলিশ গ্রেফতার না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে । এ ঘটনার প্রতিবাদে ১০টি গ্রামবাসির উদ্যােগে অাজ বৃহস্পতিবার সকালে উপজেলা তাজপুর পয়েন্টের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এক মানবন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। ইউপি আ’লীগ নেতা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের নেতা মামুন আহমদের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ,জালাল উদ্দিন নবাব ,নজরুল ইসলাম,সেলিম মিয়া, রাকিব আলী,আবুল হোসেন গেদা,সেলিম আহমদ,আলা উদ্দিন ,জিয়াউল হক, কামাল আহমদ ,মাসুক মিয়া,আব্দুল জলিল, মসরফ আলী,আবর আলী,আবুল খয়ের ,জিয়াবুল ,দুদু মিয়া, সুনু মিয়া,হারিছ আলী,আব্দুল রাজ্জাক,নুর উদ্দিন ,আলতাবুর রহমান,প্রমুখ ।
বক্তারা বলেন গত ২২ আগষ্ট ঈদুল আযহা রাতে তাজপুর থেকে তার দোকান ব্যবসার বেচাকেনা শেষ করে টাকা নিয়ে তার নিজ বাড়িতে যাবার পথে তাজপুর ও বলারপীর পুর রাস্তায় মাসুক মিয়ার বাড়ির পৌছা মাত্র মামদপুর গ্রামে মনাফ আলীর পুত্র নবীর আহমদ সুজন ও সুহেল আহমদ সাবেক মেম্বার আউয়ালের উপর অতকিত হামলা চালায়। তারা তাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা করেছেন বলে এলাকাবাসি দাবি করেন । বক্তারা ৭২ ঘন্টা মধ্যে আসামীদের গ্রেফতার করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন ।



















