ছাতকে আ’লীগ নেতা নিখোজ উপজেলাজুড়ে তোলপাড়
- Update Time : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে আ’লীগ নেতা নিখোজের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উপজেলার উত্তর খুরমা ইউপির পুরাতন মৈশাপুর গ্রামে মৃত্যু মাষ্টার আব্দুল সাক্তারের পুত্র ফারুক আহমেদ (৪৫) গত শুত্রুবার রাত তার দোকান থেকে বাড়ি যাবার পথে সে নিখোজ হয়। অাজ শনিবার সকালে দোকানে গিয়ে খবর পান তিনি রাতে তার বাড়ি ফিরে গেছেন। বাড়িতে না ফেরায় সকাল থেকে আত্নীয় স্বজন খোজাখুজি করে তাকে না পেয়ে পুলিশ খবর দেন এলাকাবাসি। পুলিশ ঘটনাস্থলে এসে নিখোজে বিভিন্ন আশপাশে থেকে তার পরনের লুঙ্গী ও গায়ে শাট পাতলাচড়া বিলের জাড়মুনির উপর পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকার শ’শ’ মানুষের ঢ্ল নেমে আসে। তার সন্ধানে খুজতে পানিতে জাল ফেলে তাকে খুজা হচ্ছে, বিলের পাড়ে তার হাতের লাইট, বিড়ি লাইট সহ বিলের পাড়ে পাওয়া গেছে। এলাকাবাসি ধারনা করছেন তাকে কেউ অপহরন করে নিয়ে গেছে। খবর পেয়ে অাজ শনিবার বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোজের আলামত সংগ্রহ করেছে এবং তাকে উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা অব্যাহত রাখা হয়েছে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে এএসপি সার্কেল দুলন মিয়া, ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও ইউপির চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তাকে উদ্ধার কাজ চলছে। সে ইউপির স্থানীয় আ’লীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত ।



















