ছাতকে আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ!
- Update Time : ১০:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউপির কল্যান পুর গ্রামে আদালতের আদেশ অমান্য করে একটি বিবদমান জমিতে পাঁকা ঘর নির্মান করছে প্রতিপক্ষরা। ওই জমিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সুনামগঞ্জ স্থিতিবস্থায় থাকার নির্দেশ দিলেও এ আদেশ বিবাদী পক্ষ না মেনে তোরজোড় করে রাতারাতি সেখানে পাকা ভবন নির্মান করা হচ্ছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে ।
জানা যায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যান পুর গ্রামের লন্ডন প্রবাসি আলতাব আলীর স্ত্রী মনবাহার বেগম বাদি হয়ে গত ২১ মে পাশে বারগোপি গ্রামে আব্দুল খালিকের পুত্র রউফ, আব্দুল হক ও মইনুল হকসহ তিনজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতে নিদেশত্রুমে নিম্ন তপসীল ভুমির শান্তি বজায় রাখা এস আই আজিজুর রহমান বিবিধ মোতাবেক ১৪৪ ধারা নোটিশ জারি করলে ও প্রতিপক্ষরা। অাজ সোমবার থেকে ওই আদেশ অমান্য করে বিবাদমান জমিতে পাঁকা ঘর নির্মান অব্যাহত রেখেছেন। এব্যাপারে প্রবাসির স্ত্রী মনবাহার বেগম অভিযোগ করে বলেন, বিষয়টি থানা পুলিশকে জানালে তারা কোন পদক্ষেপ নিচ্ছে না ।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ওই জমিতে আদালতে যে স্থিতি অবস্থা রয়েছে তাতে আমার কোন নির্দেশনা নেই। তবে, ঘর নির্মান করে থাকলে বাদী পক্ষরা আদালত অবমাননার মামলা করতে পারবে। এরপর আদালত আমাকে যে ভাবে নির্দেশনা দেবে, আমি সেভাবে আইনগত ব্যাবস্থা নেব।



















