ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যােগে কওমী মাদরাসা কৃতি ছাত্র সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ০৩:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মাদ্রাসা বিভাগ কর্তৃক মহানগর মজলিস মিলনায়তনে বোর্ড পরিক্ষায় মুমতাজ প্রাপ্ত কওমী ছাত্রদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা আজ ১০ আগস্ট শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
শাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক কে এম ইমরান হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবর রহমান পেশওয়ারী।
ফরিদাবাদ মাদ্রাসা শাখা সভাপতি আহসান আহমদ খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজীজুল হক, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রাজশাহী ও রংপুর জোনের তত্ত্বাবধায়ক মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ রমজান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আফসার উদ্দীন হাওলাদার, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক আজীজুল্লাহ আহমদী, ডেমরা থানা সভাপতি নুরে আলম সিদ্দিকী, শ্যামপুর থানা সভাপতি মুহাম্মদ নফর শেখ, যাত্রাবাড়ি থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখা সভাপতি মুহাম্মদ শিবলী সাদিক।


























