ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা পুনর্গঠণ সম্পন্ন
- Update Time : ১১:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জ্ঞান অর্জন চরিত্র গঠন সমাজ বিপ্লবের আপোসহীন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলা পুনর্গঠণের লক্ষে উপজেলা কার্যালয়ে ২৯ মার্চ বুধবার এক সহযোগী সদস্য সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সভাপতি সৈয়দ আদনান জাবির,

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা এনামুল হাসান, বিদায়ী সভাপতি হাফিজ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৬-২০১৭ অর্ধ সেশনের জন্য জগন্নাথপুর উপজেলা সভাপতি নির্বাচিত হন সৈয়দ হেলাল আহমদ, সেক্রেটারি মনোনিত হন আনিসুর রহমান সুমন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ওলীউল্লাহ, অফিস ও প্রচার সম্পাদক মাহবুব হাসান, পাঠাগার সম্পাদক সৈয়দ রায়হান আহমদ, শাখার অন্যান্য সহযোগী সদস্য হলেন আনহার আহমদ, জাকির হোসাইন, সৈয়দ রিয়াজ আহমদ। এসময় উপস্হিত ছিলেন জগন্নাথপুর থানা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা সৈয়দ শামীম অাহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



























