ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা উত্তর ও দক্ষিণ শাখা পূর্ণগঠন
- Update Time : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ জারির হোসাইন বলেন, গোটা ছাত্র সমাজ আজ নৈতিকভাবে বিপর্যস্থ, অন্যায় অবিচারকে সুবিচার ভেবে দিন কাল অতিক্রম করছে। এর একমাত্র কারণ ইসলামের সৌন্দর্য্যের প্রতি বিমূখকতা। শুধু তাই নয় যদি আমরা রাষ্ট্রের দিকে তাকাই যেখানে টেন্ডারবাজীতে লিপ্ত অধিকাংশই। আমরা বিশ্বাস করি এই প্রচলিত সমাজব্যাবস্থাকে ভেঙ্গে দিয়ে সুন্দর সমাজ গড়তে ইসলামী আদর্শের কোন বিকল্প নেই। এই অঙ্গিকার নিয়ে ১৯৯০ সালের ৫ই জানুয়ারি এক ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন এই দ্বীপ্ত শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই কাফেলার যাত্র শুরু হয়। হাটিহাটি পা পা করে ২৭ টি বৎসর অতিক্রম করে এবং ২৮তম বছরে পদার্পন করে। তিনি ৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার ওসমানীনগর উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যােগে শাখা পূর্ণগঠনের লক্ষে দয়ামীরবাজা মজলিস মিলনায়তনে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক শাহাব উদ্দিন, সিলেট পশ্চিম জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলাইমান আহমদ হুজাইফা, মক্কা মহানগরীর সহ সাধারন সম্পাদক আব্দুল করিম তালুকদার, সিলেট পশ্চিম জেলা সদস্য ও ওসমানীনগর উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার তত্বাবধায়ক রাশেদ আহমদ, বিশ্বনাথ থানা শাখার তত্বাবধায়ক মুজাম্মিল হক, খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক হাফিজ আফজল হুসাইন প্রমূখ।
বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত সহযোগী সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলরা হলেন, ওসমানীনগর দক্ষিণ শাখার সভাপতি মোজাক্কির আহমদ নাজু। উত্তর শাখার সভাপতি রায়হান আহমদ। দক্ষিণ শাখার সেক্রেটারি নুরুল ইসলাম। উত্তর শাখার সেক্রেটারি শামছুল ইসলাম। দক্ষিণ শাখার বায়তুলমাল সম্পাদক আজমল হুসাইন। উত্তর শাখার বায়তুলমাল সম্পাদক আজমল হুসাইন। উত্তর শাখার অফিস ও প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ। ওসমানীনগর থানা উত্তরের সভাপতি রায়হান আহমদের পরিচালনায় শুরুতে কোরঅান তেলাওয়াত করেন নুরুল ইসলাম।
বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে নিবার্চন কার্যক্রম পরিচালনা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি মুহাম্মদ জারির হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি





























