ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জে আনন্দ মিছিল
- Update Time : ০৪:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক আরিফ উল আলম-এর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা আ.লীগ নেতা ও প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, কাউন্সিলর ফজর নুর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক শওকতুল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক পল, সাবেক সদস্য তামজিদ হোসেন, সানি বখত, জেলা ছাত্রলীগ নেতা ইকবাল মাহমুদ শাহরিয়ার, স্বাক্ষর রায়সহ জেলা, উপজেলা, কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।



















