০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্ররা কোটা বাতিল চেয়েছে, বাতিল করে দেয়া হয়েছে- প্রধানমন্ত্রী

  • Update Time : ০৭:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের পর এ নিয়ে আর আলোচনার দরকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা  কোটা চায় না, তাদের দাবি মেনে নিয়েছি। এখন আর আলোচনার কী আছে?

তিনি বলেন, কোটা সংস্কার ছাত্রদের বিষয় না। এটা সরকারের নীতিনির্ধারণী বিষয়। ছাত্ররা কোটা ব্যবস্থা বাতিল  চেয়েছে, বাতিল করে দেয়া হয়েছে। সেটা নিয়ে এখন প্রশ্ন আনার দরকার কী? ছাত্ররা দাবি করেছে, সেটি মেনে নেয়া হয়েছে। এখন হা-হুতাশের কী আছে?

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা কোটাও বাতিল হয়ে গেছে। এখন পিছিয়ে পড়া বলে কেউ অভিযোগ করতে পারবে না। আন্দোলনের সময় অনেকের ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে, কেউ এসে পিছিয়ে পড়া হিসেবে চাকরি না পাওয়ার অভিযোগও করতে পারবে না।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর নিয়ে এ সংবাদ সম্মেলন হলেও প্রশ্নোত্তর পর্বে  কোটা সংস্কার আন্দোলন, খালেদা জিয়ার মামলা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্ররা কোটা বাতিল চেয়েছে, বাতিল করে দেয়া হয়েছে- প্রধানমন্ত্রী

Update Time : ০৭:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮