০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক সদর ও দোলারবাজার ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

  • Update Time : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের প্রায় পৌনে ৮২ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৮১লক্ষ ৭৪হাজার ৯২৫টাকা, ব্যয় দেখানো হয়েছে ৮১লক্ষ ১৬হাজার ৩৯৬ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৮হাজার ৫২৯টাকা। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব পিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, পাউবোর উপ সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাবেক সচিব সুকেশ রঞ্জন পাল, প্যানেল চেয়ারম্যান ময়না মিয়া, ব্যবসায়ী আব্দুল মতিন, নূরুল হক মেম্বার, হাজী আব্দুল খালিক, বাহার মিয়া, শফিক মিয়া, আব্দুস সহিদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, ইউপি সদস্যা তাহমিনা বেগম, রওশন আরা, আফিয়া বেগম, ইউপি সদস্য আব্দুস ছালাম প্রমুখ। এসময় ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে রোববার ২০মে’ বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ১কোটি ৮৩লক্ষ ৩৮হাজার ২২০ টাকা সম্ভাব্য আয় ধরে নতুন বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া। বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১কোটি ৬৫ লক্ষ ৬৭ হাজার ৯৮৪ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৭ লক্ষ ৭০ হাজার ২৩৭ টাকা। ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও সচিব অতি রঞ্জন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, সমাজসেবি গিয়াস উদ্দিন, তোফায়েল আহমদ আনা, আব্দুল খালেক, রজব আলী, সুজন মিয়া প্রমূখ। এসময় ইউপি সদস্য, সদস্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক সদর ও দোলারবাজার ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা

Update Time : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮