ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের জরুরী সভা অনুষ্টিত
- Update Time : ০২:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ)হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার এক জুরুরী সভা বৃহস্পতিবার ২৮জুন বিকাল ২টায় দোলার বাজার কার্যালয়ে শাখা সভাপতি এম.এ.হোসাইন সালেহী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আহমদের পরিচালনায় অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক তারেক আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শিরন, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ,অর্থ সম্পাদক আব্দুল মুক্তাদির, সহ-প্রচার সম্পাদক ইহাদ আলী, সহ-প্রচার সম্পাদক খলিল আহমদ, প্রশিক্ষন সম্পাদক সায়েম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবীবুল্লাহ, সদস্য বেলাল আহমদ প্রমুখ।
জরুরী সভায় উপজেলাধীন প্রত্যেক ইউনিয়ন-আঞ্চলিক শাখা নবায়ন ও দাখিল/আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’র উদ্যেগ গ্রহন করা হয়। আরো বিশেষ বিশেষ সিদ্ধান্ত করা হয়, উপজেলার যে সকল এলাকায় অধিক পরিমাণে রাস্তা ভাঙ্গনের ফলে শিক্ষার্থীদের স্কুল কলেজ মাদরাসায় যেতে বিঘ্ন ঘটে বিশেষ করে দোলার বাজার রাস্তা সহ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলা মেরামতকল্পে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
সভা শেষে বিগত সেশনের অর্থ ও অর্থের হিসাবের বহি বর্তমান অর্থ সম্পাদক আব্দুল মুক্তাদির ফয়জুলের হাতে তুলে দেন তৎকালীন অর্থ সম্পাদক কাওসার আহমদ।
অনুষ্টান শেষে দোআ পরিচালনা করেন সহ-সভাপতি আনোয়ার হোসেন।



















