০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ৪শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক সভা অনুষ্টিত

  • Update Time : ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দিস্থ আল-কাওছার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং জনস্বাস্থ্য ও রক্ত বিষয়ক সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অর্গানাইজ স্টুডেন্টস প্রভারো- ইতালী’র আর্থিক সহযোগিতায় বানিকান্দি গ্রামের ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পিং ও সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সদস্য মো. তুরন মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজিকুল ইসলামের পরিচালনায় জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিংচাপইড় উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এস.কে নাথ। প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিংচাপইড় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রখেন- সমাজসেবী আলী হোসেন মানিক, আফজাল হোসেন সেবুল, সিংচাপইড় ইউপি স্বাস্থ্য সহকারি নিকলেশ দেব-নাথ ও সাংবাদিক হেলাল আহমদ। বক্তব্য রাখেন- বানিকান্দিস্থ আল-ইসলাম সমাজ কল্যাণ সংস্থার সাবেক সহ-সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মঈনুল হাসান তানভীর, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সংগঠনের সভাপতি আইনুল হক, সহ-সভাপতি আশরাফ উদ্দিন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ ও শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন- সদস্য হাফিজ খিজির আহমদ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে বিনামূল্যে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ও সাংবাদিক হেলাল আহমদের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপী ক্যাম্পিংয়ে গ্রামের প্রায় ৪শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ৪শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক সভা অনুষ্টিত

Update Time : ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮