০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১১০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ১১০ বোতল ভারতীয় মদসহ আবুল হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের গেদা মিয়ার পুত্র। রোবরাব বিকালে ছাতক পৌর শহরের মধ্যবাজার থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল দোলন মিয়া ও অফিসার ইনচার্জ আতিকুর রহমান নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হন। এসময় সন্দেহজনক ভাবে ছাতক পৌর শহরের কয়েকটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান।



















