ছাতকে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নতুন কমিটি গঠন
- Update Time : ০৪:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জস্থ ছায়েমা শাদী মহল কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, জনসংযোগ সম্পাদক শহিদ নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পঙ্কজ দত্ত, লুৎফুর রহমান, ফয়সল আহমদ ফজল, রেজ্জাদ আহমদ, ফরিদ আহমদ, দেলোয়ার হোসেন, সুজন তালুকদার, আক্তার হোসেন, জমির উদ্দিন, আব্দুল মমিন, জেহাদুল বারী সোহেল, আলী আকবর, বুরহান উদ্দিন, আবুল ফজল প্রমুখ। সভায় সর্বস্মতিক্রমে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদকে আহ্বায়ক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সুন্দর আলী, আসাদুর রহমান আসাদ, দিলোয়ার হোসেন, আবু সুফিয়ান খান, পঙ্কজ দত্ত, ফরিদ আহমদ, ফজল উদ্দিন, সুজন তালুকদার, জমির উদ্দিন। বিজ্ঞপ্তি



















