ছাতকে স্কুল ছাত্রী হত্যাকান্ডের সুষ্ট বিচারের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৬:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদদের উদ্যােগে শনিবার সকালে উপজেলার জিয়াপুর পয়েন্টে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে। জানা যায়, সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের হাজী মজমিল আলীর কন্যা পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী রেজমিন বেগমকে গলাটিপে হত্যাকান্ডের সুষ্ট বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মোজাহিদ আলী, সাধারন সম্পাদক লিকসন মিয়া, সায়েম আহমদ, শেখ খালিদুর রহমান, মারুফ আহমদ, নুরুল ইসলাম পাকি, প্রতিষ্টাতা সভাপতি শফিক আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, ওবায়দুল হক শাহিন, ফয়জুর রহমান রাজু, মাহবুব আলম মুহিত, পিয়ার আলী, তোফায়েল আহমদ, সমর রেজা, ফয়ছল আহমদ, আব্দুল মালিক মানিক, মাহবুবুর রহমান, আব্দুল হামিদ, মাহবুব চৌধুরী, সমুজ আলী, ওলীউর রহমান আলেখ, আবুল খয়ের, আবুল কালাম, আব্দল খালিক, মাসুম আহমদ, আবু জাবের, নেছার আলম, শাহজাহান রব্বানী হিরু, ছালেক আহমদ, শিবলু আহমদ, ছিদ্দেক তালুকদার প্রমুখ।



















