০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালনা কমিটির অভিযোগ

  • Update Time : ০৩:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরীকে অন্যত্র বদলির জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা সদস্য সাজিয়া বেগম ও শিক্ষক প্রতিনিধি আব্দুল মুকিত।

সোমবার (১৯ মার্চ) শিক্ষা কর্মকর্তা বরাবরে এ আবেদন করেন তারা। আবেদনের অনুলিপি প্রাথমিক শিক্ষা সিলেটের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান বরাবরে প্রেরন করা হয়েছে।

এ আবেদনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমরুজ আলী ও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান দ্রুত প্রধান শিক্ষককে বদলি ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন। লিখিত আবেদনে প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিদ্যালয়ের দৈনিক সমাবেশ না করা, সহকর্মীদের সাথে অসদাচরন, শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন করতে নিষেধ, স্প¬ীপের টাকা আত্মসাৎ, অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরনসহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এ শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগও করা হয়েছে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ প্রধান শিক্ষকের এহেন আচরনে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা কমিটির সভাপতিকে মৌখিক ভাবে অবহিত করেছেন বার-বার। বিদ্যালয়ের শিক্ষিকা সাহেদা বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করার কারনে তিনি গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়টি এখনো তদন্তাধিন রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের বিরুদ্ধে সোচ্চার এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন ও তার বদলির জন্য সোমবার শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ জানান, রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে এলাকায় জটিলতা চলছে। তদন্ত সাপেক্ষে শীঘ্রই এর সমাধান করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালনা কমিটির অভিযোগ

Update Time : ০৩:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮