০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নে সানমুন ক্রিকেট ক্লাব বাউর কর্তৃক আয়োজিত সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে বাউর গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এইচ কে এম নোমানের সভাপতিত্বে ও ক্লাব অধিনায়ক আমির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক অধিনায়ক আতিকুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সাঈদ আহমদ, আলী হোসাইন, আবু বক্কর ছুটন প্রমুখ।
খেলায় সন্ধানী ক্রিকেট ক্লাব হরিশরণকে ৫১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সানমুন ক্রিকেট ক্লাব বাউর।
খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের রেজাউল ইসলাম। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



















