০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সাতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • Update Time : ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্র‌তি‌নি‌ধি :: সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে সামাদ আলম (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ছোট পলিরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ছোট পলিরগাঁও গ্রামের আঙ্গুর আলমের পুত্র ও লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্র। জানা যায়, শনিবার সকালে বাড়ির আঙ্গিনায় অন্যান্য শিশুদের সাথে খেলা-ধূলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজনের চোখ ফাকি দিয়ে বাড়ির পার্শবর্তী পুকুরে সাতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায়। দুপুরে ওই পুকুরের পানিতে লাশ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্কুল ছাত্রকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটি সাতার কাটতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সাতার কাটতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Update Time : ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮