০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • Update Time : ০৩:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে দিন-দুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে শহরের কালীবাড়ি রোডের জনতা ব্যাংকের নিচে এ ছিনতাইর ঘটনা ঘটে।

ছিনতাইর ঘটনায় উপজেলা কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ফারুক মিয়ার পুত্র আশরাফ উদ্দিন বাদী হয়ে রায়সন্তোষপুর গ্রামের আলী হোসেন, সেবুল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল কাদিরসহ ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলমের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন আশরাফ উদ্দিন। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীক কাজে জনতা ব্যাংক ছাতক শাখা থেকে ৭ লক্ষ টাকা উত্তোলন করেন আশরাফ উদ্দিন।

উত্তোলিত টাকা একটি শপিং ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বেড়িয়ে সড়কে আসলেই ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ব্যাগসহ সাকুল্য টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় আশরাফ উদ্দিন আহত হলে তাকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Update Time : ০৩:১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮