০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- Update Time : ০২:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের ভবেরগাও অরোণদয় গুচ্ছ গ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকটির লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন ঐ যুবক অরোণদয় গুচ্ছ গ্রামের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত যুবককে মানসিক ভারসাম্যহীনভাবে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঘোরাফেরা করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে ছাতক থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অজ্ঞাত পরিচয়হীন ঐ যুবককে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



















