ছাতকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- Update Time : ০৩:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার ডিএসএম ফুটবল ক্লাব দক্ষিণ বড়কাপন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়কাপন বাজারস্থ দক্ষিণের খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় চ্যা¤িপয়ন হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিতালী যুব সংঘ (নোয়াগাঁও) ও রানার্সআপ হয়েছে ডিএসএম ফুটবল ক্লাব, দক্ষিণ বড়কাপন, ছাতক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওলিউর রহমান বকুল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান-এর রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন, জাউয়া বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মইন উদ্দিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, প্রভাষক মো. নুর হোসেন, ইউপি সদস্য আবদাল মিয়া, ইয়াহিয়া আহমদ সুমন, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল মিতালী যুব সংঘকে একটি নতুন মোটর সাইকেল দিয়ে পুরস্কৃত করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসএম ফুটবল ক্লাব দক্ষিণ বড়কাপন-এর সভাপতি মো. আশিক মিয়া।



















