০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে থানা পুলিশ
- Update Time : ০৪:২৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে মন্ডলীভোগ এলাকায় ভাইকে মুক্তিযোদ্ধা স্ত্রীর কাছ থেকে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। ১২জুন ছাতক থানা পুলিশের এ অভাবিত সাফল্যে সর্বত্র আনন্দ-উল্লাস বিরাজ করছে। ঘটনার সময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বাসার সামনের সিসি ক্যামেরায় ছিনতাইকারিদের মোটর সাইকেলসহ ৩জনের ছবি প্রকাশ পায়। ছিনতাইকালে রিকশারোহি মহিলার ভাই কালারুকা ইউনিয়নের হাসনাবাদ পূর্ব পাড়া গ্রামের ছয়ফুল ইসলাম (৭০) তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।



















