ছাতকে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
- Update Time : ০১:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার ৯ডিসেম্বর পৌরসভার কার্যালয় থেকে ৪জন প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। শারিরীক প্রতিবন্ধী পৌরসভার ৭নং ওয়ার্ডের কুলছুমা বেগম ও তাইবা বেগম, ৮নং ওয়ার্ডের কবিরুন বেগমও ৪নং ওয়ার্ডের আফতাব মিয়াকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, কল্যাণব্রত দাস, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর মিলন রানী দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসের মাঝামাঝি আরো ১৬টি হুইল চেয়ার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















