ছাতকে দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যান সাহেলের জামিন
- Update Time : ০২:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকের বহুল আলোচিত সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল দ্রুত বিচার আইনে দায়েরী মামলায় জামিন লাভ করেছেন। বুধবার সুনামগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শহিদুল আমিনের দ্রুত বিচার আদালত থেকে তিনি জামিন লাভ করেন। আসামীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এড. হুমায়ূন মঞ্জুর চৌধুরী, এড আফতাব উদ্দিন, এড. মানিক লাল দে, এড. শের-এ নূর আলী, এড. রফিকুল আলম, এড. মাসুক আলম, এড. ছায়াদুর রহমান ছায়াদ এবং বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. আবুল আজাদ, এড. নুরে আলম সিদ্দিকী উজ্জল, তৈয়বুর রহমান বাবুল। ১০ আগষ্ট উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা শেষে পরিষদ চত্ত্বরে সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল আহমদ বাদী হয়ে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলসহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন।





























