ছাতকে তালামীযের উদ্যােগে দেড়শতাধিক কৃতি শিক্ষর্থী সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার বলেছেন ছাত্রদেরকে আত্মকেন্দ্রিক ও আত্মবিশ্বাসী হতে হবে।কেননা আত্মবিশ্বাসী মানুষ সফলতার পথ সহজেই খুজে নিতে পারে ও আত্মকেন্দ্রিক মানুষের জীবনে অন্যের সাহায্যের খুব একটা প্রয়োজন হয় না।তিনি ছাত্রদের উন্নত মানসিকতার সৃষ্টির জন্য পরামর্শ দেন। উন্নত মানসিকতা ছাত্রদের জীবনে পরির্বতন এনে দিতে পারে বলে মনে করেন সুনামগঞ্জ জেলা তালামীযে সভাপতি। তিনি মঙ্গলবার ছাতকের গাবুরগাও দারুল কুরআন দাখিল মাদরাসা কনসারেন্স হলে উত্তর খুরমা ইউনিয়ন শাখা তালামীয কতৃক আয়োজিত দাখিল/এস এস সি ও আলিম/এইচ এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শাখা সভাপতি হাঃ জাবের আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাদিকুর রমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সাধারন সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান তাজুল।
সংবর্ধনা সভা উদ্বোধন করেন অত্র মাদরাসার সুপার ও সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারন সম্পাদক মোঃআব্দুল কাইয়ুম ছিদ্দীকী, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আবু তাহের।
ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আল ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সহ সভাপতি মাওলানা নজমুল হক নসিবী, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ। ছাতক উপজেলা (উত্তর) শাখা তালামীযের সাধারন সম্পাদক আলী আহমদ নাঈম। ছাতক উপজেলা (উত্তর) শাখা আল ইসলাহ’র অফিস সম্পাদক সেলিম আহমদ কাওছার। উত্তর খুরমা ইউনিয়ন আল ইসলাহ’র সাধারন সম্পাদক ক্বারী নিজাম উদ্দিন, আমেরতল আঞ্চলিক শাখা আল ইসলাহ’র সভাপতি রেদওয়ান হোসেন।
দিলেয়ার আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, চরমহল্লা ইউনিয়ন আল ইসলাহ’র সাধারন সম্পাদক ক্বারী মকছুদুর রহমান মকছু, মুক্তিরগাও হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আলিম উদ্দিন।ছাতক উপজেলা (উত্তর) শাখা তালামীযের সদস্য আং লতিফ, আলী হোসেন, চরমহল্লা ইউনিয়ন শাখা তালামীযের সভাপতি হাফিজ জাবের হোসাইন মাহমুদ, উত্তর খুরমা ইউনিয়ন তালামীযের সাবেক সাধারন সম্পাদক কামিল আহমদ সহ প্রমুখ। পরে প্রায় দেড়শতাধিক শিক্ষর্থীদের সংবর্ধনা প্রধান করা হয়। তারেক আহমদের কুরআন তিলাওয়াত ও মোহাঃ আবু সুফিয়ানের নাতের মাধ্যমে সুচিত সংবর্ধনা সভা সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুলের মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি



















