ছাতকে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক উপহার
- Update Time : ১০:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জনগোষ্টীর মধ্যে সেলাই মেশিন বিতরণ, সেহরী ও ইফতার সামগ্রীর ফুডপ্যাক উপহার প্রদান এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান হাসনু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন মুসলমানদেরকে সর্বোত্তম জাতি হিসেবে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই নির্দেশনার আলোকেই জামায়াতে ইসলামী নিরন্ন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে থাকে। আর দারিদ্র্য ও দূর্নীতি মুক্ত কল্যাণমুখী বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য নেতৃত্ব ও আল কুরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে।



























