০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার

  • Update Time : ০৩:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের ছাতকে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। রোববার দুপুরে গ্রেফতারকৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো শহরের বাগবাড়ি আবাসিক এলাকার আব্দুল মোক্তাদিরের পুত্র ছাত্রদল কর্মী আব্দুল বাছিত মুহিত (২৪) ও উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আব্দুল বারীর পুত্র ছাত্রদল কর্মী আক্তার হোসেন (৩৩)।
শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল পরবর্তী সময়ে তাদের আটক করে পুলিশ। শনিবার রাতেই ছাতক থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার নাম উল্লেখিত আসামিরা হলেন বিএনপি নেতা জসিম উদ্দিন সালমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, আনোয়ার হোসেন ও ছাত্রদলের কার্জন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকা-ের পাঁয়তারার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার

Update Time : ০৩:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮