ছাতকে চাঁদার দাবিতে প্রবাসীর পরিবারকে বোমা মেরে হত্যার হুমকি
- Update Time : ১০:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দোলারবাজার ইউপির কল্যান পুর গ্রামের এক প্রবাসির পরিবারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এছাড়া দাবিকৃত চাদাঁর টাকা না দিলে স্ব পরিবারকে বোমা মেরে উড়িয়ে দেয়ায় হুমকি দেয় এ চত্রুটি। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে প্রবাসির স্ত্রী মনবাহার বেগম।
জানা যায়, উপজেলার জটি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল রউফ বোরবার সকাল ৮টার দিকে কল্যানপুর গ্রামে লন্ডন প্রবাসি আলতাব আলীর বসত ঘরের সিঁড়িতে দরজার সামনে এসে তার স্ত্রী নিকট দশ লাখ টাকা চাদাঁ দাবি করে । এবং বোমা মেরে পরিবারকে হত্যা ও লাশ গুম করার হুমকি দেয়।
এ ব্যাপারে প্রবাসি স্ত্রী মনবাহার বেগম জানান, জটি গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আব্দুল রউফ, মইনুল হক ও আব্দুল হকের নেতৃত্বে ৫/৬ লোক তার বাড়িতে এসে দিবালোকে দশ লাখ টাকা দিতে হবে না দিলে তোর মৃত্যু হবে। এতে পরিবারটি বর্তমানে চরম আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। ভুক্তভোগী পরিবারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী অবিলম্বে রউফ ও তার সহযোগীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ হুমকির বিষয়টি নিয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।



















