০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে এমপি প্রার্থী ঘোষণার একদিন পরই গ্রেফতার

  • Update Time : ০২:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে এমপি পদে নৌকার মনোনয়ন প্রত্যাশি দাবি করে সংবাদ সম্মেলন করার একদিন পরই পুলিশের হাতে গ্রেফতার হলেন টিএইচএম জাহাঙ্গির নামের একব্যক্তি। তিনি ছাতকের দণি খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আবদুল লতিফের পুত্র। রোববার (১৮ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর সড়ক ও জনপথ অফিসের বাংলোর ৪নং কক্ষ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়। গত শনিবার (১৭ফেব্রুয়ারি) সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক দাবি করে ছাতক-দোয়ারাবাজার আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দেন টিএইচএম জাহাঙ্গীর। এসময় তিনি নৌকা প্রতিকে নির্বাচন করার ব্যাপারে মাঠে কাজ করার ঘোষণা দেন। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে মোটর যান আইনে ২মাসের সাজা রয়েছে। মামলাটি ২০০৮সালে দায়ের করা হয়। যার নং ২/২০০৮। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। সোমবার (১৯ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে এমপি প্রার্থী ঘোষণার একদিন পরই গ্রেফতার

Update Time : ০২:১৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮