১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- Update Time : ০৫:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত পৌণে ১০ টায় ছাতক উপজেলার লক্ষিপাশা গ্রামে এক অভিযান চালানো হয়।
আটককৃত রুহেল আহম্মদ (৪০)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত হাজী আব্দুর রহিম এর ছেলে।
বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯ সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জের ছাতক থানার লক্ষিপাশা গ্রামস্থ মৃত হাজী আব্দুর রহিম সাহেবের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।



















