০২:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে আতাউর রহমান ট্রাস্ট হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে- সাবিরুল ইসলাম

  • Update Time : ০৩:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে প্রবাসিদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, আতাউর রহমান আনসার ট্রাস্ট সব সময়েই শীতার্থসহ হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা যেন অব্যাহত থাকে। তিনি প্রবাসিদের শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আহবান জানিয়ে বলেন, একটি শিল্প প্রতিষ্ঠান হলে শত শত বেকারের চাকুরি হবে। এক্ষেত্রে তিনি সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। ৯ডিসেম্বর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্টে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান-আনসারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর উদ্দিন, মুক্তিযোদ্ধা আসদ্দর আলী। বক্তব্য রাখেন, শাবি ছাত্রলীগ নেতা তায়েফ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহিম, ছাতক প্রেসকাবের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাকের রহমান বাবুল, আলা উদ্দিন, আলকাব আলী মেম্বার, ছালিম উল্লাহ প্রমূখ। এসময় ১৫শতাধিক শীতার্থ মানুষে মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে আতাউর রহমান ট্রাস্ট হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে- সাবিরুল ইসলাম

Update Time : ০৩:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮